মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সুনামগঞ্জের হত্যা মামলার আসামি ভৈরবে আটক

প্রতিনিধি ৭৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের ভৈরবে হানিফ সিকদার হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে (৪০) আটক করেছে র‌্যাব।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে উপজেলার মধ্যেচর এলাকা থেকে হাবিবুরকে আটক করা হয়।

হাবিবুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইছবপুর এলাকার মৃত লায়েছ শিকদারের ছেলে।

তিনি জানান, গত ২৬ মার্চ বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা হানিফ সিকদারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৮ মার্চ তাহিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে উপজেলার মধ্যেচর এলাকা থেকে এই মামলার প্রধান আসামি পলাতক হাবিবুরকে আটক করা হয়। আটক হাবিবুরকে তাহিরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।