মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রতিনিধি ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগায় এলাকায় লাইনচ্যুত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেলবাহী ট্রেনটি সিলেটের উদ্দেশে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে।