মৌমাছির কামড়ে মাছ চাষির মৃত্যু
বাগেরহাটে মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪২) নামের এক মাছ চাষির মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মহিদ হাজী বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে।
নিহত মহিদের প্রতিবেশী আলী বলেন, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বাগেরহাট যাচ্ছিলেন মহিদ হাজী। বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাংলা বাজার স্টিল ব্রিজের উপর আসলে একঝাঁক মৌমাছি মহিদের উপর আক্রমণ করে। সে মোটরসাইকেল থেকে পরে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মিরাজুল করিম বলেন, মহিদ হাজী নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন মৌমাছির কামড়ের চিহ্ন রয়েছে। পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তার আগে থেকেই হার্টের সমস্যা ও শ্বাস কষ্ট ছিল।