মূল সংবাদে যান
২৫ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তে ল্যাব উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঠাকুরগাঁওয়ে মহামারি করোনা শনাক্তের ল্যাব উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও বক্ষব্যাধী হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য একটি ইউনিট চালু করা হয়েছে।

মঙ্গলবার সকালে এই ল্যাবের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বক্ষব্যাধি ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে টিবি পরীক্ষা ছাড়াও প্রতিদিন তিনজনের করোনা শনাক্ত করা হবে। পরবর্তীতে আরো একটি মেশিনের মাধ্যমে কোভিড-১৯ শনাক্তের পরিধি বাড়ানো হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

এ সময় সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, বক্ষব্যাধী হাসপাতালের কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার উপস্থিত ছিলেন।

এই ল্যাব থেকে প্রতিদিন কমপক্ষে ১০ জনের করোনা পরীক্ষা করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।