মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আশুগঞ্জে ফেন্সিডিল নিয়ে সাংবাদিকসহ আটক ৪

প্রতিনিধি ৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওয়াকিটকি ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, নাঈম হোসেন (২০), আবিদ হোসেন (১৯), মহিশীনুর রহমান হৃদয় (২৩) ও মো. রুবেল মিয়া (২১)।

তাদের মধ্যে নাঈম হোসেন ও আবিদ হোসেন ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার লক্ষীপুর এলাকার মোশারফ হোসেন মিন্টুর ছেলে।

মহিশীনুর রহমান হৃদয় ভৈরবের তাতারকান্দি এলাকার প্রয়াত সাংবাদিক আবুল কালামের ছেলে। হৃদয় কিশোরগঞ্জের স্থানীয় ওয়ান নিউজ ২৪ ডট কমের ভৈরব প্রতিনিধি।

আটক অপর তরুণ মো. রুবেল মিয়া ভৈরবের কমলপুর মধ্যপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় তাদের নিরাপত্তা চৌকির সামনে একটি জিপ আসলে সেটিকে তারা সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি চালায়। পরে জীপের ভেতরে একটি স্কুল ব্যাগের মধ্যে ৬৬ বোতল ফেন্সিডিল, একটি ওয়াকিটকি, স্টিলের লাঠি ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।