মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বান্দরবানে ব্রিজ ভেঙে ট্রাক খালে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

বান্দরবানে একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন জানায়, ওই ব্রিজটি দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবে না জেনেই ভোরে ব্রিজটি পার হওয়ার চেষ্টা করেন ট্রাক-চালক। নড়বড়ে ব্রিজটি পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।