বিচারক নিয়োগ হচ্ছে দলীয়ভাবে: ড. কামাল
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি মানবাধিকার সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যাকারিতা নিশ্চিতের লক্ষ্যে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনে তিনশ আসন পেলেও অযোগ্য কোনো লোককে বিচার বিভাগে নিয়োগ দিতে পারে না। একটি দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারলে সে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, যে মুহূর্তে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি সেই মূহর্তে এ দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকারটুকু নেই।
তিনি বলেন, একজন বিচারপতি অবসর নেওয়ার পর প্রধান বিচারপতি সম্পর্কে কথা বলছেন তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হচ্ছে না।
