মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

করোনায় দেশে প্রতি ৩ ঘণ্টায় একজনের মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি তিন ঘণ্টায় একজন করে মারা গেছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৮ হাজার ২২৯ জন।

এছাড়া গত একদিনে আরও ৩৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন মোট ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ‌্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।