২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, শনাক্ত ৬৩৫
দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত ৬৩৫ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। তাঁরা চারজন ছিলেন ষাটোর্ধ্ব। একজনের বয়স ৫০ থেকে ৬০–এর মধ্যে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গতকাল করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল, আর শনাক্ত রোগী ছিলেন ৬১৯ জন।
এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬৩ শতাংশ।
করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিজেও টিকা নেন।