চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হাতিকে গুলি করে হত্যা

রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত দিয়ে রোববার ভোরে প্রবেশ করা ভারতীয় বন্য হাতিটিকে জানমালের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন মেরে ফেলতে বাধ্য হয়েছে।
রোববার রাতে বন্য পাগলা হাতিটি বাংলাদেশে প্রবেশের পর স্থানীয় প্রশাসনের সহায়তায় বিজিবি ও পুলিশ এলাকাবাসীকে নিয়ে ভারতীয় ভূখণ্ডে তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সোমবার বিকেল ৬ টার দিকে বিজিবি ও পুলিশ গুলি করে মেরে ফেলে হাতিটিকে।
বিকেলে বন্য হাতিটি মনোহরপুর থেকে মাসুদপুর অভিমুখে যাবার সময় ধান ক্ষেতগুলো নষ্ট করার পাশাপাশি স্থানীয়দের ধাওয়া করে। এ কারণে ৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল হাতিটিকে লক্ষ্য করে ৩৪ রাউন্ড এবং শিবগঞ্জ থানা পুলিশ ১৯ রাউন্ড গুলি করে মেরে ফেলে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আফাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়ে হাতিটিকে গুলি করে মেরে মাসুদপুর সীমান্তে মাটিচাপা দেয়া হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ