মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

একদিনে ২৬ মৃত্যু, শনাক্ত ১৭৭৩

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে; যা গত ৭ জানুয়ারির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৭৩ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫৭১ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৪৮ শতাংশ।