মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রিজভীর দায়িত্বে প্রিন্স

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটির দপ্তরের দায়িত্বে রয়েছেন। তবে বর্তমানে তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময়ে তার অনুপস্থিতিতে দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (শুক্রবার) রাতে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। আজ দলীয় কার্যালয়ে অফিস করেছেন তিনি।

‘‘শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংক্রান্ত একটি চিঠি প্রিন্সের হাতে তুলে দেন।’’

চিঠিতে বলা হয়- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় নির্দেশক্রমে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।