মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লেক থেকে মা ও ছেলের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ৯৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজধানীর কড়াইল বস্তি এলাকার লেক থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- হাসি বেগম ও তার ছেলে নীরব। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কড়াইল বস্তির বউ বাজার সংলগ্ন লেক থেকে নিহতদের মরদের উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে করছে পুলিশ।

মা ও ছেলের লাশ উদ্ধারের বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, হাসি ও তার ছেলে নীরবের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে বনানী থানার একটি টিম গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসি ও নীরবকে হত্যা করা হয়েছে। আর এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে হাসির স্বামী রুবেল। পারিবারিক কলহের জের ধরে সে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রুবেল পেশায় একজন রাজমিস্ত্রি।

ওসি আরো বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ইতোমধ্যে মরদেহের সুরতহাল শেষ করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।