‘গুলিবিদ্ধ’ ভিপি নুর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে গুলিতে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যসচিব ফরিদুল হক।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে।
এ সময় নুর গুলিবিদ্ধ হয়। আরও ১৫ জনের মতো আহত হন।
এর পর যুব অধিকার পরিষদ পল্টন থেকে পাল্টা মিছিল করে। আবারও সংঘর্ষ ঘটলে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (অর্থ) পাঠান আজহারসহ ৮-১০ জন আহত হন।
ফরিদুল হক জানান, দুই ঘটনা মিলে ৩০-৩৫ জনের মতো আহত হয়েছেন।
এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।
বিক্ষোভ থেকে ৩৪ জনকে আটক করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল ডিভিশনের উপ-কমিশনার নুরুল ইসলাম। আরও জানান, এ ঘটনায় সাত পুলিশ সদস্যও আহত হয়েছেন।
আটকদের মধ্যে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামও রয়েছে।