মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিশ্বে সেরা দশজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা একজন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার বলতে কোনো দ্বিধা নেই, বিশ্বে সেরা দশজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা একজন।

এটা আমি মন্ত্রী বলে বলছি না, গর্বের সাথে বলছি। আজকে বাংলাদেশ করে আমরা তো ভুল করিনি। এ দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু ভুল করেনি। তার প্রমাণ আজ জাতির সামনে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিন্ট্রেশনে (আইবিএ) ‘এসিবিএ রি-ইউনিয়ন ২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের রাজনীতিতে আরও ভালো মানুষ চাই। আমাদের রাজনীতিতে সৎ মানুষ চাই। আমাদের রাজনীতিতে আরও পরিচ্ছন্ন মানুষ চাই। আমাদের রাজনীতিতে আরও চ্যালেঞ্জ অতিক্রম মানুষ চাই। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। পদ্মা সেতুর কাজের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মে মাসে সেতুর ফিনিশিং লেয়ারের কাজ শেষ হবে।

রি-ইউনিয়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আগের মতো এখন আর নেই বাংলাদেশ।

এছাড়াও উপস্থিত ছিলেন আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক আব্দর রব, বর্তমান পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ, ব্রিগেডিয়ার মাহবুব উর রহমানসহ প্রমুখ।