মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দলের সিনিয়র আইনজীবিদের সঙ্গে খালেদার বৈঠক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

দলের সিনিয়র আইনজীবিদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মোহাম্মদ আলী,  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা  খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যুবদল সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল প্রমূখ উপস্থিত ছিলেন।