মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ডেস্ক রিপোর্ট ১৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর নামক স্থানে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার বিকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ আক্তার জানান।

এদিকে নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৫), একই উপজেলার গোকুলনগর গ্রামের ছবুর আলীর ছেলে তুহিন (২৮) ও রেনু খাতুন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকাল পৌনে তিনটার দিকে শৈলকুপার দুধসর নামক স্থানে একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রেনু নামে এক নারী নিহত হন। এ সময় আহত হন ৬ জন। দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তহুরা ও তুহিনের মৃত্যু ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী বলে পুলিশ ধারণা করছে।