মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চাটমোহরে মতবিনিময়ে পাবনার নতুন জেলা প্রশাসক রেখা রানী বালো মাদকের ডিমান্ড জিরো করতে হবে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মামুনুর রহমান,

(পাবনা জেলা) প্রতিনিধি ॥ মাদকের ডিমান্ড জিরো করতে হবে। ডিমান্ড জিরো করতে পারলে, মাদক বিক্রেতারা ব্যবসা ছেড়ে দিবে।

pabna (1)

সেই সাথে অভিভাবকদের সজাগ থাকতে হবে; যেন তাদের সন্তানেরা মাদক থেকে দুরে থাকেন। আমরা বীরের জাতি, আমরা সাহসী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। ১৯৭১ সালে পাবনার তৎকালীন জেলা প্রশাসক নুরুল কাদির প্রথম বাংলাদেশের রাবার সিল প্যাড ব্যবহার করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। পাবনার জেলা প্রশাসক হিসেবে আমি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর চাটমোহরের মানুষের সহযোগিতা চাই। সোমবার দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেখা রানী বালো উপরোক্ত কথাগুলো বলেন।পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নুরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মকবুল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন প্রমুখ। অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসককে চাটমোহর উপজেলা প্রশাসন, চাটমোহর প্রেসক্লাব ও উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জন প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-০২-২০১৬ইং/মইনুল