স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গানম্যানের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী
মোঃ সোহেল রানা, (স্টাফ রিপোটার):
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গানম্যান বা নিরাপত্তায় নিয়োজিত জুয়েল আল মাহফুজ, পুলিশ কনস্টেবল নং -১১৩৮ এর দাপটে মানিকগঞ্জ সদর থানা সহ আশে পাশের ইউনিয়নের লোকজন অনেকটাই অতিষ্ঠ |
এমনি কি স্থানীয় ক্ষমতাশীল দলের অনেক নেতা কর্মী ও তার দ্বারা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে | সরেজমিন প্রতিবেদন করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে | তিনি প্রতিমন্ত্রীর নিরাপত্তায় দ্বায়িত্ব পাওয়ার পর এলাকার আইন শৃংখলার অনেক অবনতি ঘটেছে, এমন একাধিক অভিযোগ পাওয়া গেছে | গ্যানম্যানের প্রতক্ষ্য মদদে তার মামাতো ভাই ফুফাতো ভাইদের দিয়ে বিশাল এক ক্যাডার বাহিনী গড়ে তুলেছেন | যাদের দ্বারা মানিকগঞ্জ সদর সহ আশে পাশের ইউনিয়নের লোকজন বিভিন্ন ভাবে হয়রানি আর নির্যাতনের শিকার হচ্ছে | এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে প্রতিনিয়ত মহড়া দিচ্ছে তিনি এবং তার ক্যাডার বাহিনী | প্রতিনিয়ত চাঁদাবাজি, মাদক ব্যাবসা সহ চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে তার ক্যাডার বাহিনী দ্বারা |
এলাকাবাসী অভিযোগ করেন, মাঝে মধ্যেই জুয়েল ৮/১০ টি মটর সাইকেল নিয়ে অস্ত্র সহ মহড়া দেয় এলাকায় | লোকজন তখন ভয়ে দোকানপাট বন্ধ করে পালিয়ে যায় | বিশেষ করে কলশি খেয়া ঘাটের দক্ষিন পারে বালুমহল (ড্রেজার ব্যাবসা) কেন্দ্র করে প্রায় সময় ক্যাডার বাহিনী নিয়ে মহড়া দেয় | গ্যানম্যানের মামাতো ভাই শাহজাহান ও তার সহযোগী এলিন শিকদার সহ ডজন খানিক সন্ত্রাসীরা | এছাড়া গুচ্ছ গ্রামের কমল, বাদশা, রিপণ খাঁ, দিপুল জামাই রফিক, তোফাজ্জল,কামাল,রাজা গং ইয়াবা, ফেন্সিডিল, গাজার রমরমা ব্যাবসা করে আসছেন দীর্ঘ দিন যাবৎ | গত ৭ জানুয়ারি বাকিতে ক্রয় করা ড্রেজার এর পাওনা টাকা চাইতে গেলে দেনাদার গানম্যান এর মামাতো ভাই শাহজাদা, তার সহযোগীদের দ্বারা সদর থানা ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন -সম্পাদক সবুজ ভুঁইয়ার মটর সাইকেল প্রকাশ্যে দিবালোকে দিবালোকে ভাড়ারিয়া রাজারে ভাংচুর করে এবং মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে এলিন শিকদার | এ সময় সবুজ ভুঁইয়ার সাথে থাকা নেতা কর্মীরা বাধা দিতে গেলে তার হামলায় অনেকে আহত হয় | নাম প্রকাশে অনইচ্ছুক পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গানম্যানের মদদে কয়েকটি ইউনিয়নে তার ভাই ও পরিবারের লোকজন মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছেন | প্রতিমন্ত্রীর নিরাপত্তা রক্ষী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায়না | এদিকে গত ৭ জানুয়ারি তারিখে উক্ত গ্রামের চপল ভুঁইয়া রাস্তা দিয়ে মটর সাইকেল যোগে যাওয়ার সময় গানম্যান ও শাহজাদার লোকজন তার উপরে হামলা চালায় | সে কোন উপায় না পেয়ে প্রানে বাচতে মটর সাইকেল ফেলে পালিয়ে যায় | সূত্র মতে জানা যায়, মটর সাইকেল টি ভেঙ্গে ফেলে গানম্যান ও তার সহযোগী সন্ত্রাসীরা | তবে প্রাণের ভয়ে মটর সাইকেল টি এখন কেউ উদ্ধার করেনি | নাম প্রকাশে অনইচ্ছুক এক ছাত্র জানান, ভাড়ারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফয়েজ আহাম্মেদের ছেলে জুয়েল বছর দুয়েক আগে স্থানীয় বাঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে জুয়েলের মা তার মামা পিন্টু প্রকাশ্যে ছাত্র-ছাত্রীদের সামনে মারধর করে | লজ্জা আর অপমানে ওই শিক্ষক আর বিদ্যালয়ে আসেননি | উল্লেখ্য যে, তার মা মহিলা জাতীয় পার্টির একজন নেত্রী | এ বিষয়ে, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, এবং খোদ আওয়ামীলীগ এর অনেক নেতা কর্মী গণসাক্ষর করে কতৃপক্ষের কাছে অভিযোগ করেছেন |জুয়েল তার মা-বাবা,আত্নীয়স্বজনের নামে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -৪ এ গত ২০১৪ ইং সালের ৮ তারিখ নভেম্বর মামলা নং -২১৫/৪ এবং একই আদালতে পিটিশিন মামলা নং ২১৪/১৪, তারিখ ২৫/০৯/২০১৪ ইং হলেও ঐ মামলায় আজ পর্যন্ত কোন অগ্রগতি হয়নি | উপরন্ত মামলার বাদীদের জুয়েল বাহিনীর নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে |
এ বিষয়ে, ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ -সম্পাদক মোঃ সবুজ ভুঁইয়া সরাষ্ট্রমন্ত্রী বরাবর জুয়েলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেছেন, যার অনুলিপি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সরাষ্ট্র সচিব, অতিঃআইজিপি(এসবি)প্রমুখ |
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-০২-২০১৬ইং/মইনুল হোসেন