মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরার ডিসি-এসপির একান্ত প্রচেষ্টায় হাসি ফুটেছে চার হাজার মানুষের

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মুহ. মাহবুবর রহমান ও পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ’র একান্ত প্রচেষ্টায় হাসি ফুটেছে মাগুরা সদর উপজেলার কাঁশিনাথপুর চারা বটতলা গ্রামের চার হাজার গামবাসীর মধ্যে।

পুরো গ্রাম ভাসছে আনন্দের জোয়ারে। বাড়িতে বাড়িতে ভালো রান্না বান্না চলছে। এমনকি জামাই-মেয়েসহ আত্মীয় স্বজনদেরও নিমন্ত্রণ জানাচ্ছেন কেউ কেউ। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান ও পুলিশ সুপার একেএম এহসান উল্লাহকে প্রাণঢালা অভিনন্দন জানায় ওই গ্রামের বাসিন্দারা। এছাড়া কাঁশিনাথপুর চারা বটতলা গ্রামের জামে মসজিদে বিশেষ দোয়ারও আয়োজন করা হয় তাদের জন্য।

গামবাসীররা জানান, একটি ট্রান্সফরমারের অভাবে মাগুরা সদর উপজেলার কাঁশিনাথপুর চারা বটতলা গ্রামের চার হাজার মানুষ ভুগছিলেন চরম বিদ্যুৎ বিভ্রাটে। গত শুক্রবার থেকে তাদের এলাকায় বিদ্যুৎই ছিল না।

এ অবস্থায় আজ সোমবার সকালে মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মুহ. মাহবুবর রহমান ও পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ’র একান্ত প্রচেষ্টায় বিদ্যুৎ বিভাগের মাধ্যমে নতুন করে ওই গ্রামে একটি ট্রান্সফরমার সংযুক্ত করা হয়।

মাগুরা সদর উপজেলার কাঁশিনাথপুর চারা বটতলা গ্রামের চার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগ পেয়ে নতুন করে পেল বিজয়ের স্বাদ। মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মুহ. মাহবুবর রহমান ও পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহর একান্ত চেষ্টায় নতুন করে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০২-২০১৬ইং/মইনুল