নীলফামারীতে গাছচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
নীলফামারীতে সদর উপজেলায় গাছচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) মধ্যরাতে উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।
স্থানীয়রা জানায়, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এসময় ঝড়ো হাওয়ায় গাছ উপরে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান এ দম্পত্তি।
কুন্দপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছেন।
তিনি আরও জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০ টাকা পাওয়ার তালিকায় ছিলেন ঘুটু মিয়া। কয়েকদিন পরই এ টাকা পেতেন তিনি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
তিনি বলেন, আম ও মেহগনি গাছ বেষ্টিত ছিল দম্পতির ঘরটি। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এসময় মারা যান তারা।