পাবনাতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনর সভা অনুষ্ঠিত
মামুনুর রহমান,(পাবনা জেলা) প্রতিনিধি॥
পাবনাতে পাবনা জেলা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের আরমান সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিটিভির পাবনা জেলা প্রতিনিধি আব্দুল মতিন,সহ-সভাপতি রবিউল ইসলাম,কার্যকরি সদস্য ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এবিএম ফজলুর রহমান,চ্যানেল আই প্রতিনিধি আখতারুজ্জামান আখতার ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো চিফ উৎপল মির্জা। প্রথম সভায় সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী সংগঠনের সদস্যদের মাঝে পরিচিতি ও সংগঠনের বিভিন্নদিক তুলে ধরেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০২-২০১৬ইং/মইনুল হোসেন