মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ধামইরহাটে শিবলিঙ্গের গৌরি পাথর উদ্ধার

ডেস্ক রিপোর্ট ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে মূল্যবান শিবলিঙ্গের গৌরি পাথর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় র‌্যাব মূল্যবান ওই পাথরটি উদ্ধার করে।

জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ানে প্রাচীর নির্মাণের জন্য খলিয়ান ভিত খুড়তে গেলে শ্রমিকরা পাথরটি দেখতে পান। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে সকাল ১০টায় র‌্যাবের আভিযানিক টিম মূল্যবান ওই পাথরটি উদ্ধার করে।

এ বিষয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, ৭ম শতকের পাল আমলের প্রত্নত্বাত্বিক নিদর্শন ১০৩ কেজি শিব লিঙ্গের গৌরি নামক কষ্টি পাথরটি উদ্ধার করা হয় যার মূল্য ২ কোটি টাকার অধিক। আইনি প্রক্রিয়ায় প্রত্নত্বাত্তিক বিভাগে মুল্যবান এই পাথরটি জমা দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।