মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নাটোরে রাস্তার পাশে মিললো টাকার বস্তা

ডেস্ক রিপোর্ট ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

নাটোরের বনপাড়া বাজারে পাবনা বাসস্ট্যান্ডের পাশে একটি টাকার বস্তা পাওয়া গেছে। রোববার সন্ধায় বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কার করতে গেলে বস্তাটি পরে থাকতে দেখে।

বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো এক পাগলী বেশ কিছুদিন ধরে বনপাড়া বাজারে অবস্থান করছিলো। সেখানে তার সাথে একটি বস্তা দেখা যেতো। গত ৩দিন যাবৎ সেই পাগলীকে দেখা যাচ্ছিলো না।

তবে রাস্তায় পাওয়া টাকার বস্তাটি তারই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, রোববার বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কার করতে গিয়ে টাকার বস্তা পরে থাকতে দেখে। পরে তারা বস্তাটি পৌরসভায় নিয়ে আসে। সেখানে বস্তা খুলে দেখা যায় সেই বস্তা ভর্তি খুচরা টাকার কয়েন ও নোট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা গণনা চলছিল।