মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরকারের উদ্দেশে প্রশ্ন? বিএনপি জাতীয় কাউন্সিল করবে কোথায়! : খালেদা জিয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেছেন, তার দল  বিএনপি কাউন্সিল করবে কোথায়? তিনি বলেন, সরকারের লোকেরা একদিকে বলছে- বিএনপির কাউন্সিলে বাধা দেয়া হবে না, অন্যদিকে কাউন্সিল করার জন্য কোথায়ও অনুমতি দেয়া হচ্ছে না। তাহলে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে কোথায়?
আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ প্রশ্ন রাখেন।