মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জরিমানা করতে গিয়ে ভূয়া ম্যাজিস্ট্রেট আটক

ডেস্ক রিপোর্ট ২৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় লকডাউনকে পুঁজি করে দোকানদারদের কাছ থেকে টাকা আদায়ের সময় হাবিবুর রহমান (২১) নামের এক ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আজ রোববার দুপুরে চৌমুহনী হকার্স মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অলি উল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গতকাল শনিবার থেকে চৌমুহনী পৌরসভায় লকডাউন ঘোষণা করে প্রশাসন। লকডাউন চলাকালে বাজারে দোকান খোলা রাখায় গতকাল দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে হাবিবুর রহমান হকার্স মার্কেট এলাকায় খোলা থাকা কয়েকটি দোকানে গিয়ে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করে। বিষয়টি ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।