যশোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
যশোরের ধোপাখোলা এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিমতলী এলাকার ধোপাখোলায় বেনাপোল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে থানার পরিদর্শক আসাদুজ্জামান।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহ নাভারণ থানায় নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।