মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

একদিনে ‍দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

ডেস্ক রিপোর্ট ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯১২ জনে। একই সময়ে শনাক্তের সংখ্যা ছয় হাজার ২১৪ জন। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে। সারাদেশে শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৫০ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ১০৭ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় সাত জনের মৃত্যু হয়।

এদিন ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। যদিও মাঝে একদিন মৃত্যু ছিল একশর নিচে। গতকাল শুক্রবার এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৩২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৭৭ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।