একদিনে ১৬৩ মৃত্যু, শনাক্তের রেকর্ড
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১১৫২৫ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গতকাল (৫ জুলাই) সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ জন রোগী শনাক্ত হয়।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।