মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাত পৌনে ৯টার দিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে বিকালে কমিটির সদস্যদের তালিকা নিয়ে গণভবনে যান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়।

গত বছরের ২৬-২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গঠনতন্ত্রের ১১ (ক) অনুচ্ছেদে ২৫১ সদস্যবিশিষ্ট কমিটি করার বিধান থাকলেও এবার ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল ছাত্রলীগ।