মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হুমকি ও বাধার কারণে শতাধিক ইউনিয়নের প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি : রিজভী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগের হুমকি ও বাধার কারণে শতাধিক ইউনিয়নে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনবিনাশী চরিত্রের আত্মপ্রকাশ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়।
তিনি বলেন, এ পর্যন্ত শতাধিক ইউনিয়নে বিএনপির প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে। এ কারণে বহু স্থানে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা না দেওয়ার ঘটনার কথা জানা গেছে।
এখনও পুরো তথ্য দলের দপ্তরে আসেনি বলেও জানান তিনি।