মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আরও ৮ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

ডেস্ক রিপোর্ট ২৪৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া বহুল আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের আরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেয়া হয়। পরে শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত বৃহস্পতিবার আটকের পর শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর গুলশান থানার মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।