খালেদা জিয়ার বক্তব্যকে ‘রাবিশ’ বলে মন্তব্য করেছেন ড.মিজানুর
জ বৃহস্পতিবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন অনুষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ড.মিজানুর বলেন, ‘আপনার কথা বলার স্বাধীনতা আছে বলে আপনি বাংলাদেশে ৩০ লাখ শহীদ হয়েছে কিনা জানা নেই বলে বক্তব্য দেবেন? এ ধরনের বক্তব্য রাবিশ। এগুলো প্রতিহত করতে হবে। প্রতিরোধ করতে হবে। জাতির সত্য ইতিহাস নিয়ে বিতর্ক করার অধিকার কারও নেই। এই দু:সাহস হয় কিভাবে? এটা কোন গণতন্ত্র নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, কতগুলো বিষয় আছে ঐতিহাসিক সত্য। সেই স্বীকৃত মীমাসিংত বিষয়কে বিতর্কিত করা দূরভিসন্ধিমূলক। যে সংবিধানে ৩০ লাখ শহীদের কথা লেখা আছে সেটা নিয়ে প্রশ্ন তোলা সংবিধানকে অবজ্ঞা করার শামিল। যিনি সংবিধান রক্ষার শপথ নিয়েছিলেন তিনি সংবিধানের বিরুদ্ধে কিভাবে কথা বলেন?
মিজানুর রহমান প্রচলিত আইনি ব্যবস্থার সমালোচনা করে বলেন, আইন ধনী এবং দরিদ্রের মধ্যে তফাৎ সৃষ্টি করছে। আইন হচ্ছে ধনীবান্ধব আর দরিদ্রবিরোধী। আমরা প্রতিনিয়ত নিজেদের সঙ্গে প্রতারণা করছি।
তিনি বলেন, একজন গরিব মানুষ আদালতে গেলে, ম্যাজিস্ট্রেট সাহেব ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন আর সন্ধ্যা হয়ে গেলে বলেন আজ আর শুনানি হবে না। তারপর গরিব মানুষটিকে আবারো পরদিন আসতে হয়। অথচ যদি সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব যান? আসুন স্যার বলে চেয়ার এগিয়ে দেন। দরিদ্র মানুষের জন্য আপনাদের কি ব্যবস্থা? তাদের বয়স হয় না। এ ধরনের আচরণ ননসেন্স আচরণ। গরিব মানুষ দুধের মত পবিত্র। সেই গরিব মানুষকে যদি আইন রক্ষা করতে না পারে তাহলে কিসের আইন, কিসের আইনজীবী, কিসের আইন শিক্ষা?
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/25-02-2016/মইনুল হোসেন