পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খলনায়করা এখনও রহস্যের আড়ালে রয়েছে
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনজনই সাবেক সেনা কর্মকর্তা ছিলেন।
মাহবুবুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত খলনায়করা এখনও রহস্যের আড়ালে রয়েছে। বর্তমানে সেনা হত্যার যে বিচার করা হচ্ছে তা বিচারের নামে প্রহসন করা হচ্ছে।
তিনি বিচার বিভাগীয় তদন্তের পর শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে তারা ২৫ ফেব্রুয়ারিকে ‘সেনা শোক দিবস’ হিসেবে জাতীয়ভাবে পালনের দাবি জানান। এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সম্পর্কে জানতে চান।
সাত বছর আগের ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিদ্রোহী জওয়ানদের হামলায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।
এই সাত বছরে বাহিনীর নিজস্ব আদালতে বিদ্রোহের বিচার শেষ হয়েছে। এ ঘটনায় করা হত্যা মামলার বিচার নিম্ন আদালতে শেষ হয়েছে। এখন উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের শুনানি চলছে। বিস্ফোরক আইনে হওয়া মামলার বিচার চলছে নিম্ন আদালতে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/25-02-2016/মইনুল হোসেন