খালেদা বাংলার ঘষেটি বেগম : নৌ-পরিবহনমন্ত্রী
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ) এর জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন নৌ-মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ঘরে বসে বসে মানুষ হত্যার হুকুম দিয়ে ৯৩ দিন দেশকে অবরুদ্ধ করার চেষ্টা চালায়। আগুনে পুড়িয়ে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করে। আমাদের ওপর বোমাবাজি করা হয়েছে। আমরা মাথানত করিনি।’
যুদ্ধাপরাধীদের বাঁচাতেই খালেদা জিয়ার এমন খুন-খারাপির রাজনীতি দাবি করে তিনি বলেন, জামায়াতের গড়া রাজাকার-আলবদর বাহিনীর সদস্যদের নিয়ে তিনি (খালেদা) শেখ হাসিনা সরকারের পতন চাইছিলেন। পতন তারই (খালেদা) হয়েছে। পরাজিত সৈনিকের বেশে ঘরে ফিরেছেন।’
খালেদা জিয়া ক্ষমতায় এবং ক্ষমতার বাইরে থেকেও মানুষ খুন করে উল্লেখ করে তিনি বলেন, ‘ঘসেটি বেগম যেমন খুনি চক্রকে সঙ্গে নিয়ে নবাব সিরাজ-উদ-দৌলাকে হত্যার ষড়যন্ত্র করছিলেন, তেমনি বাংলার ঘসেটি বেগম খালেদা জিয়া খুনিদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।’
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/25-02-2016/মইনুল হোসেন