মাগুরায় আইনগত ভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিত করতে হবে মতবিনিময় সভা
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিটের উদ্যোগে আজ সকাল ৯:৩০টায় জেলা প্রশাসক, মাগুরা মহোদয়ের সম্মেলন কক্ষে “আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা এবং ফ্রন্ট ডেস্ক ও সিটিজেন চার্টার বিষয়ে মতবিনিময় সভা” অনুষ্ঠত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবদুল হালিম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার মোক্তাদুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম, জেলা কৃষি অফিসার পার্থ সাহাসহ অন্যরা।
সভায় জানানো হয়- বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধে সবচেয়ে কাছের সহায়ক শক্তি হতে পারেন বিভিন্ন পর্যায়ের কাজী, বিবাহ রেজিষ্ট্রার কিংবা পুরোহিতবৃন্দ। এ কারণে আইনানুগ বিবাহ নিশ্চিত করতে কাজি, পুরোহিত, ইমাম ও বিবাহ রেজিষ্ট্রারসহ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, জনাব মো: আবদুল হালিম মাগুরা জেলার জেলা প্রশাসক হিসাবে কর্মরত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০২-২০১৬ইং/মইনুল হোসেন