মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমাচ্ছে ইসি’

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৫ বার পঠিত ২ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি আরো বলেন, ‘কী উদ্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো ও নির্দেশনা শিথিল হচ্ছে, কেন কেন্দ্রপ্রতি তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তা সবার কাছে অত্যন্ত সুস্পষ্ট। আগে পৌরসভা নির্বাচনে কমিশনের নির্দেশনা ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অস্ত্র হাতে বসে থাকলে চলবে না। অথচ এবারে আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনো জোরালো নির্দেশনা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রিজভী বলেন, ভোটারবিহীন সরকার গণতন্ত্রের যে ভগ্নদশা করেছে, তাতে নিবেদিতপ্রাণ হয়ে বিগত কয়েক বছর ধরে সহযোগিতা করেছে এই নির্বাচন কমিশন। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে এ কমিশন সংঘর্ষের পক্ষপাতিত্ব করছে, শাসকদলের অনুকূলে ভোটকেন্দ্রের সংঘাতকে উসকে দেওয়া, বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে শাসকদলের সহায়তা করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জিতিয়ে দেওয়া, ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভরে ফেলা, ভোটের আগেই ভোটারদের বলে দেওয়া যে-তাদের ভোট হয়ে গেছে ইত্যাদি নির্বাচন নিয়ে সরকারী তামাশাকে যথার্থ নির্বাচন বলে বৈধতার সিল দেওয়াই হচ্ছে এখন নির্বাচন কমিশনের মুখ্য দায়িত্ব।

বিএনপির এই নেতা বলেন, ১১৪ জনের মতো বিএনপির মনোনীত প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি বা প্রার্থিতা হারিয়েছেন।

আগামী ২২ মার্চ সারা দেশে ৭৩৮টি ইউপিতে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন হতে যাচ্ছে। এতে বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদসহ বেশ কিছু দল অংশ নিচ্ছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/26-02-2016/মইনুল হোসেন