সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৯ হাজার ৮৯২ জন হিজড়া
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৯ হাজার ৮৯২ জন হিজড়া আছে বলে সংসদে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।
রোববার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, সুবিধাবঞ্চিত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করে তাদের মূলস্রোতের সঙ্গে সম্পৃক্ত করতে ২০১২-২০১৩ অর্থবছর থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে দেশের ৬৪টি জেলার এই কর্মসূচি চলছে।