মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিমাচল পরিবহনের একটি বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (উপ-পরিদর্শক) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।