রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা
সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুউল্লাহ। বুধবার রাত সোয়া ৯টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে সশস্ত্র একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ নম্বর ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক।