মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতিতে শিক্ষানবিশ চিকিৎসকরা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

এক চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবিতে মূল ফটকে তালা দিয়ে কর্মবিরতি করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে মূল ফটকের তালা খুলে নেওয়া হয় বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম।

তিনি বলেন, হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে কয়েকজন বহিরাগতের সঙ্গে সহকারী রেজিস্টার ডা. লুৎফা বিনতে কবীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশে থাকা শিক্ষানবিশ চিকিৎসক মাজহার ইসলাম এগিয়ে এলে তার ওপর হামলা করে তারা।

“এ ঘটনায় বিচারের দাবিতে হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে জরুরি বিভাগ ভাংচুর করে শিক্ষানবিশ চিকিৎসকরা।”

মাজহার ইসলাম বলেন, দায়ীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়ে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রেখেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

এই ঘটনার পর থেকে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/01-03-2016/মইনুল হোসেন