নেত্রকোনার শাশুড়িকে কুপিয়ে হত্যা করল জামাতা
নেত্রকোনার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাতা আলমগীর হোসেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, ব্র্যাক থেকে নেওয়া একটি গরু জামাতা আলমগীর বিক্রি করে দিতে চাইলে তার স্ত্রী ও শাশুড়ি বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আলমগীর শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/01-03-2016/মইনুল হোসেন