মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চেয়ারপারসন পদে খালেদা-তারেকের মনোনয়নপত্র দাখিল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বিএনপি চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের অপর যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার ১১টা ২৫ মিনিটে খালেদা জিয়ার পক্ষে এবং সোয়া ১২টায় তারেক রহমানের পক্ষে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মনোনয়নপত্র গ্রহণ করেন। খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্রে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ১৮ জন প্রস্তাবক ও ১৮ জন সমর্থক রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী রিটার্নিং অফিসার বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান।

৫ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই ও ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ওইদিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। ফলে ১৯ মার্চ নির্বাচনের দিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে না।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/04-03-2016/মইনুল হোসেন