মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘অশ্লীল ভিডিও’ দেখিয়ে শিশুদের যৌন হয়রানি, কারাগারে বৃদ্ধ

মো. খালেদ মোশাররফ সোহেল ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

বরগুনায় অশ্লীল ভিডিও দেখিয়ে ৪ মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে নুর মোহম্মদ নামে এক বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে ওই বৃদ্ধকে আদালতে পাঠানো হয়। বরগুনার চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মাহবুব আলম এ আদেশ দেন।

নুর মোহম্মদ (৬২) সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের কাছেম বয়াতীর ছেলে।

পুলিশ জানায়, নূর মোহাম্মদ লতাবাড়িয়া গ্রামের মাদরাসাপড়ুয়া চার শিশুকে মাদরাসায় যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করতেন। বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার সময় ওই শিশুদের ডেকে নিয়ে ভিডিও দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন তিনি।

পরে শিশুরা তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে বিষয়টি জানায়। এরপর শনিবার দুপুরে শিশুদের অভিবাবকরা বরগুনা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে অভিযুক্ত বৃদ্ধকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বলেন, অভিযোগ পেয়ে নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া পেয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।