মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন গণতন্ত্রের শেকড় আরো গভীরে নিতেই’

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র নির্বাচন তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ ও গণতান্ত্রিক চর্চা শুধু বেগবানই হবে না, গণতন্ত্রের শেকড় আরো গভীরে যাবে।

আজ শুক্রবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উদ্যোগে ৩১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে “টেকসই উন্নয়ন নিশ্চিত কল্পে দ্বি-স্তর বিশিষ্ট কৃষক সমবায় সমিতিসমূহের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র্য ও প্রান্তিক কৃষক, মহিলা ও বিত্তহীন মানুষদের সংগঠিত করে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৭৩ সালে বিআরডিবির সহযোগী সংগঠন হিসেবে “বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন” গঠন করেন। এছাড়া সমবায়ের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে বিপুল পরিমান সম্পদ কেন্দ্রীয় এবং জাতীয় সমবায় সমিতিতে হস্তান্তর করেন।

ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মফিজুল ইসলাম, বিআরডিবির মহাপরিচালক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/04-03-2016/মইনুল হোসেন