মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের মঙ্গলবারের পরীক্ষা বুধবারে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী বুধবার অনুষ্ঠিত হবে।

 

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।