মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মানিকগঞ্জের সাটুরিয়া ‘সিনটেক্স পলিমার’ ফোম ফ্যাক্টরিতে অগুন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ সোহেল রানা
স্টাফ রিপোটার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ‘সিনটেক্স পলিমার’ নামে একটি ফোম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ৬টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করছে।

কারখানার ভেতরের শ্রমিকরা সবাই বের হতে পেরেছে কি না কিংবা ভেতরে কতজন শ্রমিক রয়েছে তা জানা যায়নি।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে কারখানার আগুন পাশের একটি বাড়িতে ছড়িয়ে পড়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/05-03-2016/মইনুল হোসেন