করোনায় শনাক্ত বেড়েছে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫২ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫২ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার জানানো হয়েছিল তার আগের ২৪ ঘণ্টায় ২৯১ জনের করোনা শনাক্ত হয়। সে হিসেবে একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে ৬১ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৭৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।