মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ সময়ের দাবি : হানিফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাকিস্তানিদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। তারা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার সরকার যখন দেশের উন্নয়ন করে, তখন পাকিস্তাান ভাবধারার নেত্রী খালেদা জিয়া দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করে।

 

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুুবুল আলম হানিফ।

 

তিনি আরো বলেন, পাকিস্তানের দোসর জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই।

 

শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে একযুগ পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জাফরউল্লাহ চৌধুরী।

 

জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শামস উল আলম হিরুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।