মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

করোনায় ২০ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪০

ডেস্ক রিপোর্ট ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলছে। দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ২৮ হাজার ৩০৮ জনের মৃত্যু হলো।

এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশে।